পোস্টগুলি

নন্দনতত্ত্ব ও আলোকচিত্রের ব্যবচ্ছেদ

নন্দনতত্ত্ব ও আলোকচিত্রের ব্যবচ্ছেদ

ছবি
  ন ন্দনতত্ত্ব বা সৌন্দর্য হচ্ছে দর্শনের অনেকগুলো শাখার মধ্যে একটি যা সৌন্দর্য্যের সৃষ্টি, স্বাদ (পছন্দ) ও প্রশংসা নিয়েই মূলতঃ আলোচনা করে। Britannica-র মতে নন্দনতত্ত্ব বা সৌন্দর্য্যতত্ত্ব হলো “সৌন্দর্য্য ও স্বাদের (পছন্দ) দার্শনিক অধ্যয়ন”। সৌন্দর্য্যতত্ত্ব একটি ব্যাপক বিষয়। এর বিষয়বস্তু নির্দিষ্ট করে দেওয়া কোনভাবেই সম্ভব নয়। সৌন্দর্য্যতত্ত্বের মধ্যে সৌন্দর্যানুভুতি, শিল্পকলার বিচার, সুন্দর-অসুন্দরের পার্থক্য প্রভৃতি সমস্যাকে সাধারণত অন্তর্ভূক্ত মনে করা হয়। যে কোন কিছুর নান্দনিক গুন থাকতে পারে তবে এটি পেইন্টিং, এনিমেশন, ড্রয়িং, আলোকচিত্র, চলচ্চিত্রের মত দৃশ্যশিল্পের সাথে বিশেষভাবে সম্পর্কিত। নন্দনতত্ত্ব বিষয়ে জ্ঞানার্জনের অর্থ হলো সৌন্দর্য বিষয়ে জ্ঞানলাভ করা।  প্রকৃতিতে আমরা যা দেখি বা আমাদের দৃষ্টি ক্ষমতার মধ্যে যা দেখি তার সবকিছুই কি সুন্দর? আমরা যাকে সুন্দর বলি সেটা কি আসলেই সুন্দর। আমরা যেটাকে শিল্প হিসেবে আখ্যায়িত করি তা কি আদৌ শিল্পের পর্য ায়ভুক্ত? নন্দনতত্ত্ব পাঠের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেখার চোখ তৈরী করা, দেখার দৃষ্টিভঙ্গির সংস্কার সাধন করা। সুন্দরকে সুন্দর বলে আখ...

পৃথিবীর যত দৃষ্টিহীন আলোকচিত্রী

ছবি
  আমরা যারা ফটোগ্রাফি করি তারা জানি ফটোগ্রাফিতে   দেখাটা কতটা গুরুত্বপূর্ণ।  আমাদের পথপ্রদর্শকরা সবসময় বলে থাকেন দেখা   শেখার কথা কারণ যে যত ভালো দেখে সে তত ভালো ছবি তুলতে পারে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে দেখা ছাড়া শুধুমাত্র অনুভুতির মাধ্যমে পুরো পরিবেশটাকে বুঝে ছবি তোলা যায়। অবাক হওয়ার কিছু নেই এটাই সম্ভব করেছেন পৃথিবীতে কিছু মানুষ। যারা আংশিক বা সম্পূর্ণভাবে অন্ধ হয়েও ফটোগ্রাফি করেছেন। জুলিয়ান রথেনস্টাইন নামে একজন পাবলিশার্স ২০১৬ সালে বিশ্বজুড়ে আংশিক এবং পুরোপুরি অন্ধ ফটোগ্রাফারদের ১৫০টি ছবি নিয়ে নিয়ে একটি বই বের করেন নাম   “ The Blind Photographer ” । ছবিগুলো দেখলে অবাক লাগে প্রায়ই সাবজেক্টকে এমনভাবে উপস্থাপন করা হয় যা আমরা অনেকেই ভাবতেই পারি না। এর মাধ্যমে বুঝা যায় যে , দৃষ্টিহীন ব্যক্তিরা আসলে একরঙ্গা অন্ধকারে বাস করেন না তারাও বস্তুর উপস্থিতি , নাড়াচড়া , ঘ্রাণ , স্পর্শ , পরিবেশের গন্ধ দিয়ে পুরো পরিবেশটাকে কল্পনা করতে পারেন। ছবিগুলো শুধুমাত...